আমরা যখন কোন ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন তা ডিফল্টভাবে র্যামে (মেইন মেমোরী) -তে জমা হয়। আমরা ইচ্ছা করলে ভেরিয়েবল কোথায় জমা হবে তা নির্ধারণ করে দিতে পারি এবং ভেরিয়েবলটি কতক্ষন র্যামে জমা থাকবে তাও নিধারন করতে পারি। সাধারন Storage Class Specifier এর সাহায্যে এগুলো করা হয়। সি তো মোট চারটি Storage Class Specifier আছে। এগুলো হলোঃ
১। auto
২। extern
৩। static
৪। register