Powered by Blogger.
 
Tuesday, April 30, 2013

সি প্রোগ্রামিং এ হাতেখড়ি [পর্ব ১] :: প্রাথমিক আলোচনা

0 comments
আমরা জানি যে কম্পিউটার ০ ও ১ ছাড়া অন্য কোন তথ্য পড়তে ও লিখতে পারে না। তাই আমরা যে সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ লিখবো তা কম্পিউটারের ভাষায় রূপান্তরের জন্য প্রয়োজন Compiler. আমরা যে কোন টেক্সট এডিটর সফটওয়্যার (যেমনঃ Notepad) এ প্রোগ্রাম লিখে তা compiler দ্বারা কম্পাইল করতে পারি। কিন্তু আমি আমারা IDE ব্যাবহার করে কোড লিখবো ও কম্পাইল করবো। IDE মানে হল Integrated Development Environment. এর মধ্যেই টেক্সট এডিটর ও কম্পাইলার দেওয়া আছে।

প্রতিটি প্রোগ্রাম এর জন্য আলাদা আলাদা IDE আছে। যেমন C/C++ প্রগ্রামের জন্য কয়েকটি IDE হলো Turbo C++, Quincy 2005, Visual C++, Eclipse, Codelite ইত্যাদি। আমি এই পোস্টে যে IDE ব্যাবহার করতেছি তার নাম হলো Code::Blocks.

Code::Blocks ডাউনলোড ও ইন্সটলেশন

যেহতু আমি আমার টিওটোরিয়ালগুলোতে Code Blocks IDE ব্যাবহার করবো তাই আপনাদেরও উচিত হবে কোড ব্লকস সফটওয়্যারটি ডাউনলোড করা। কোডব্লকস এর সর্বশেষ ভার্শন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ফাইল সাইজ ৯৭ মেগাবাইটের মতো।

ডাউনলোড করা শেষ হলে এবার ইন্সটল করে ফেলুন। তবে ইন্সটল করার সম্পুর্ণ পদ্ধতি এখানে লিখছি। ডাউনলোড করা ফাইলটি চালু করলে নিচের মতো দেখতে পারবেন।

এখানে Next বাটনে ক্লিক করুন। তাহলে আপনি License Agreement Window দেখতে পারবেন।

আপনি যদি License পরে সম্মত হন তাহলে I Agree বাটনে ক্লিক করুন। না ক্লিক করলে ইন্সটলার সামনে অগ্রসর হবে না। অতএব আপনাকে ক্লিক করতেই হবে :p

এরপরে আপনি উপরের মতো একটি উইন্ডো দেখতে পারবেন। এখান থেকে Next বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখাতে পারবেন।

এই উইন্ডো থেকে আপনি কোড ব্লকস কোথায় সেটাপ করবেন তা নিধারণ করতে পারবেন। Next বাটনে ক্লিক করুন। তাহলে আপনি নিচের মতো ইন্সটলেশন প্রসেস দেখতে পারবেন।

ইন্সটল করা শেষ হলে নিচের মতো ডায়ালোগ দেখতে পারবেন। আপনি যদি এখনি কোড ব্লকস চালু করতে চান তাহলে YES বাটনে ক্লিক করুন, তা না চাইলে NO। আমি No বাটনে ক্লিক করলাম।

উপরের উইন্ডো থেকে Next বাটনে ক্লিক করুন।

এবার Finish বাটনে ক্লিক করলেই Code::Blocks ইন্সটল সম্পন্ন হয়ে যাবে।

আশাকরি আপনি কোডব্লকস সফলভাবে ইন্সটল করেছেন। আগামী পর্বে আমরা সি ল্যাংগুয়েজে প্রথম প্রোগ্রাম লিখবো।

Leave a Reply

 
প্রোগ্রামিং দুনিয়া © 2013,All Rights Reserved.